1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিল, ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিল, ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিল, ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

হামিদুর রহমান জামিল, স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিলে অংশগ্রহণ করা ১২ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা ও ডিবি পুলিশ।জানা যায়, বিভিন্ন বৈষম্য বিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর ভোরে ২ টি সিএনজিতে করে ৮/১০ জন সদস্য গোপনে এসে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়ে অতি অল্প সময়ে ৩০/৪০ সেকেন্ড ঝটিকা মিছিল করে পার্কের গেট হতে সিএনজি যোগে পালিয়ে যায়।সংবাদ পেয়ে পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুমিল্লা জেলার আইন শৃৃঙ্খলা সম্বন্বত রাখতে কোতয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশ দিনভর অভিযান করে উক্ত মিছিল সংশ্লিষ্ট ১২ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, আকরাম হোসেন ওকি (২৮}, মো: সাগর (২৪), মোঃ মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মোঃ ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম(২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মিছিল করছে সিএনজিতে আসা ৮/১০ জনসহ ১৫/২০ জন ৩০/৪০ সেকেন্ডে ৩০/৪০ গজের মধ্যে মিছিল করে পালিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি। পরে দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর