1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার।।

চিন্তা,যুক্তি আর বাকশক্তির প্রকাশে মুখর ছিল কুমিল্লা
ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড
মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) মিলনায়তন। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধির অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকালে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।এ আয়োজন করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডাঃ সালাহউদ্দীন মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন,আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকারিয়া মাহমুদ।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,প্রভাষক পীযুষ কান্তি সরকার।এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, ডাঃ আবদুল্লাহ বিন সালাহউদ্দিন,প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাইমিন রাফি, ইন্জিনিয়ার রাফি,প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম ভূইয়াসহ কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থীরা।বিতর্ক প্রতিযোগিতায় “কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় চিকিৎসা সহকারীর ভূমিকা” নিয়ে শিক্ষার্থীরা উপস্থাপন করেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের যুক্তি ও উপস্থাপনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আলী আহসান টিটু ও চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর