1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা মেডিকেলে ১১ দালাল গ্রেপ্তার - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা মেডিকেলে ১১ দালাল গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা মেডিকেলে ১১ দালাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাব যৌথ অভিযানে চালিয়ে ১১ জন দালালকে আটক কেরেছে।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা, কমিশনভিত্তিক রোগী সরবরাহ এবং ওষুধের দালালি সংক্রান্ত অভিযোগে এসব দালালকে আটক করা হয় বলে জানা গেছে।আটককৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার কুচাইতলী এলাকার মো. সোহেল (৩০), মো. তাজুল ইসলাম (৩০), মো. নাছের (৩৬), মো. ইমন (২১), তেতৌয়ারা এলাকার মাহবুবুর রহমান (২৮), চরপাত্তি এলাকার মো. জাকির (৪৩), চাঁপাপুর গ্রামের মাহমুদ (৪০)। এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার মো. আলাদিন (৩৪), সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া এলাকার মো. অপু (৩৪) এবং ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আজিজ ফাজিলপুর এলাকার আব্দুল আজিজ (৩৫)। হাসপাতালে আগত রোগী, রোগীর স্বজন ও স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় এক শ্রেণির দালাল চক্র রোগীদের ভোগান্তিতে ফেলছিল। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত। এ সময় মোট ১৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালালি কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও আশপাশে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে দালালি করে রোগীদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিভিন্নভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করছে। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে কয়েকজন হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ধরিয়ে দেওয়া, ওষুধ সরবরাহ ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ কমিশন নেওয়া ও নানা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিল।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র সক্রিয়। র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে দালালদের কোনো স্থান নেই। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর