1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা নামে বিভাগ, উচিৎ কথায় বিলাই বেজার!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লা নামে বিভাগ, উচিৎ কথায় বিলাই বেজার!

নিজস্ব প্রতিবেদক।। 

১৭ বছর ধরে ক্ষমতাসীন দলের বন্দনায় যারা অভ্যস্ত, তারা হঠাৎ করেই নিজেদের “বিভাগ বাস্তবায়ন কমিটির নেতা” হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ ১৯৮৮ সাল থেকে যারা কুমিল্লা বিভাগ আন্দোলনের প্রকৃত পথিকৃৎ, তাদের নাম আজ কেউ উচ্চারণও করছে না। ইতিহাসের প্রতি এই অবহেলা শুধু দুঃখজনক নয়-এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্যও এক অশনি সংকেত।যদি জাতির ভবিষ্যৎ নির্ধারণে কন্টেন্ট ক্রিয়েটররাই একমাত্র নিয়ামক হয়ে ওঠে, তাহলে সামনে আমাদের কপালে দুর্ভাগ্যই আছে। কারণ, এই দুই ব্যক্তি নিজেদের ভিউ ব্যবসা চাঙ্গা রাখতে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দুই জেলার মধ্যে বিভাজনের দেয়াল তুলেছেন। প্রশ্ন জাগে-কিসের বিভাগ? সবার আগে তো দেশ। আমি ভালো থাকলে আমার পাশের জেলা ভালো থাকবে, আর আমরা সবাই ভালো থাকব। বিভাগ কাকে, কখন, কীভাবে দেওয়া হবে-এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু নিজের ব্যবসা রক্ষা করতে পাকনা কথায় ভেজাল সৃষ্টি করা কি নৈতিক?কুমিল্লাবাসী জানে-যদি বিভাগ হয়, তবে কুমিল্লাই হবে। কুমিল্লার কোনো বিকল্প নেই। এই সত্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো মানে কুমিল্লার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা।বিভাগ কুমিল্লা নামেই হবে-এই বাস্তবতা মাথায় রেখেই ইতোমধ্যে কুমিল্লায় স্থাপন করা হয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, প্রশাসনিক অবকাঠামো ও আঞ্চলিক অফিস। এটি কোনো কল্পনা নয়, এটি বাস্তব প্রস্তুতি। কিন্তু শেখ হাসিনার ব্যক্তিগত অহংকার, রাজনৈতিক প্রতিহিংসা এবং কুমিল্লার কিছু সুবিধাবাদী নেতার নিষ্ক্রিয়তা ও দ্বিচারিতার কারণে বিভাগ ঘোষণার পথ বারবার বাধাগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলো স্পষ্টভাবে বলা জরুরি, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং বিতর্ক প্রশমিত হয়।আরেকটা বিষয় গভীরভাবে ভাবার মতো-আমরা কতটা আত্মবিস্মৃত হলে বিভাগীয় দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রায় স্লোগান দেই-“টিপু ভাইয়ের কুমিল্লা”, “মিতু আপার কুমিল্লা”! তাঁরা কুমিল্লায় বসবাসরত সম্মানিত নাগরিক, স্থায়ী কুমিল্লাবাসী নন। এই শহরের আত্মা, ইতিহাস ও আন্দোলনের প্রতি এমন স্লোগান কি আমাদের সচেতনতার পরিচয় দেয়?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর