1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি-জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি-জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কুমিল্লার সম্মেলন কক্ষে এসএসসি-২০২৫ খ্রিস্টাব্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরুপ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) জনাব রাশেদুল হক চৌধুরী; সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রধান শিক্ষক (পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়) জনাব মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর