1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

সড়কে উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের তাড়া ভয়ে প্রাণ গেলো চিকিৎসকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সড়কে উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের তাড়া ভয়ে প্রাণ গেলো চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের তাড়া খেয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক চিকিৎসক। নিহত মোঃ নাজমুল হাসান আখন্দ চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন।স্বজনরা অভিযোগ করে জানান,
বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান আখন্দ। পথে লাকসামের বিজরায় একটি মোটরবাইকে দুই আরোহী চিকিৎসক নাজমুল হাসানকে তাড়া করে। প্রথমে বাইক আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট গাড়িতে আঘাত করে। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে নাজমুল হাসান আরো কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়ে।এ সময় স্থানীয় নাসির নামে এক যুবক অসুস্থ নাজমুল হাসানকে গাড়িতে করে নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর