1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক।।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা ১৬ বছরে করেছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং। সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
‎নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা জরিপে দেখাল আওয়ামী লীগের সমর্থন ৭ শতাংশ, দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করা যে- আওয়ামী লীগে পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে ১০ থেকে ১৫ শতাংশ জনমত আছে। এইটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে?’নুর বলেন, ‘আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি, ১০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের, ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের। বিদেশিরা তখন বলবে, আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশে- যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। তখন ড. ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে, দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে।’ নুর আরো বলেন, ‘সস্তার বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেকহোল্ডাররা, গণ-অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এইটা বাস্তব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর