1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা

মোঃ ফয়েজ আহমদ,বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, এনজিও ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতার জেরে বিষপান করে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিহতদের সৎকারে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন নিহত নমিতা রাণী পালের বড় মেয়ে সুমা রাণী পালের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন।ইউএনও তানভীর হোসেন বলেন, “নিহত পরিবারটি অসচ্ছল ও ঋণগ্রস্ত ছিল। মা ও মেয়ের মৃত্যুর পর বড় মেয়ে সুমা রাণী পাল উপজেলা প্রশাসনের কাছে সৎকারে সহায়তার আবেদন করেন। তার আবেদনের পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।”প্রসঙ্গত, গত বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে নমিতা রাণী পাল ও তার মেয়ে তন্বী রাণী পাল নিজ বাড়িতে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সংকট ও এনজিও ঋণের চাপ দীর্ঘদিন ধরে তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর