1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার।।

২০২৬-২৭ শুরু হয়েছে। ফার্মেসি ও অর্থনীতি বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ জুলহাস উদ্দিন, শিক্ষকবৃন্দ, খেলোয়াড় এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতাকে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যকার প্রতিযোগিতা হিসেবে দেখতে হবে। যে বিভাগই জয়ী হোক, জয়ী হবে বিশ্ববিদ্যালয়েরই একটি দল। তাই খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।তিনি বলেন, খেলাধুলার মাঠে কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ফাউল বা বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হলে রেফারি ও সংশ্লিষ্ট শিক্ষকরা বিষয়টি নিয়ম অনুযায়ী সমাধান করবেন। খেলোয়াড় ও দর্শকদের কারও গায়ে হাত না তোলার জন্যও তিনি কঠোরভাবে আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি শিক্ষার্থী ও বিভাগগুলোর সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আনন্দ, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক বন্ধন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিযোগিতাকে সুন্দর ও ইতিবাচক পরিবেশে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ফুটবলের মাধ্যমে টিমওয়ার্ক, পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের শিক্ষা পাওয়া যায়। এবার আমাদের ১৯টি দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলাধুলা করবে। খেলবে ১৯ দল, কিন্তু জিতবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।” তিনি খেলোয়াড়দের মাঠের নিয়ম-কানুন ও রেফারির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। পাশাপাশি দর্শকদের অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে খেলা উপভোগ করার অনুরোধ করেন। খেলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদেরও নিরপেক্ষতা ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে জয়-পরাজয়ের কারণে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি খেলাটিকে বিনোদনমূলক ও উপভোগ্য করে তোলার আহ্বান জানান এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
তিনি জানান, প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনায় অভিজ্ঞ ও পেশাদার রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে। রেফারির সিদ্ধান্ত পরিচালনা কমিটির সিদ্ধান্ত হিসেবে চূড়ান্ত বলে বিবেচিত হবে। কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা মাঠে উত্তেজনা সৃষ্টি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে এবারের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ১৮টি বিভাগ অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর