1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শাওনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার বিকেলে উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় যানজট নিরসনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে এক যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবক রড দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক তানভীর দীপু ও আবদুল্লাহ আল মারুফ আহত হন।ঘটনার পর আসামি পালিয়ে গেলেও রাত প্রায় ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর দক্ষিণের বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু হামলাকারীকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর