1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

কুমিল্লা বিতর্ক পরিষদের ‘আপনজন সম্মাননা’ পেলেন ছড়াকার ও সাংবাদিক জাকির আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুমিল্লা বিতর্ক পরিষদের ‘আপনজন সম্মাননা’ পেলেন ছড়াকার ও সাংবাদিক জাকির আজাদ

স্টাফ রিপোর্টার।।

দেশের বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক জাকির আজাদ বাবুকে ‘আপনজন সম্মাননা’ প্রদান করেছে কুমিল্লা বিতর্ক পরিষদ। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তুলে দেওয়া হয়।দীর্ঘদিন ধরে জাকির আজাদ বাবু তাঁর ছড়া, প্রবন্ধ ও সাংবাদিকতার মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। বিশেষ করে জাতীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুতে তাঁর দায়িত্বশীল বিশ্লেষণ, স্পষ্ট অবস্থান ও সমাজসচেতন লেখনী পাঠকমহলে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতি প্রচার সম্পাদক রুবেল মজুমদার। আয়োজকরা জানান, সাহসী সাংবাদিকতা, সৃজনশীল সাহিত্যচর্চা এবং সমাজসচেতন লেখনীর জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সম্মাননা শুধু একজন ব্যক্তির অর্জনের স্বীকৃতি নয়; বরং সৃজনশীলতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সমাজের প্রতি ইতিবাচক দায়বদ্ধতারও স্বীকৃতি।অনুষ্ঠান শেষে জাকির আজাদ বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ সাহিত্য ও সাংবাদিকতা চর্চার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর