1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, গত ৬ জুলাই ২০২৬ ইং তারিখে কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. কুতুবউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. সামব্বির আহম্মেদ সিনাল (২০) এর কাছ থেকে ১০০ পিস, মেরাজ হোসেন (২৪) এর কাছ থেকে ৫০ পিস এবং মো. নাদিম (১৯) এর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর