1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

আমি সবাইকেই গুরুত্ব দেই!!

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আমি সবাইকেই গুরুত্ব দেই!!

নিজস্ব সংবাদদাতা।। 
আমি আমার জীবনে প্রত্যেকটি মানুষকে গুরুত্ব দিই। কারণ যারা ভালো মানুষ, তারা আমাকে সঙ্গ দেবে (পাশ্বে থাকবে); আর যারা খারাপ মানুষ, তারা আমাকে শিক্ষা দেবে হিংসা করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে। জীবনে বাঁচার জন্য শিক্ষা এবং সঙ্গ-উভয়ই সমান গুরুত্বপূর্ণ!লোভী মানুষ কখনো কাউকে সৎ সঙ্গ দেয় না, সম্মান ও করে না। আমাদের জীবনের প্রতিটি মানুষই আমাদের জন্য কোনো না কোনো শিক্ষা রেখে যায়। কেউ আমাদের ভালোবাসা দেয়, সাহস দেয়, উৎসাহ দেয়, পাশে দাঁড়ায়। আবার কেউ অবহেলা করে, কষ্ট দেয়, প্রতারণা করে, হিংসা করে, বিশ্বাস ভাঙে। কিন্তু সত্যটা হলো—দুই ধরনের মানুষই আমাদের জীবনের জন্য প্রয়োজন। তার একমাত্র কারণ হলো ভালো মানুষ আমাদের পথচলার শক্তি হয়ে ওঠে, আর খারাপ মানুষ আমাদের বাস্তবতা চিনতে শেখায়,যার জন্য আমি আমার জীবনের প্রতিটি মানুষকে গুরুত্ব দিই। কারণ ভালো মানুষ আমাকে সঙ্গ দেয়, আর খারাপ মানুষ আমাকে শিক্ষা দেয়। কথাটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি অভিজ্ঞতারই একটি মূল্য আছে। তাই কাউকে ঘৃণা নয়, বরং প্রতিটি ঘটনার মধ্য থেকেই শিক্ষা নেওয়াই আপনার আমার জন্য বুদ্ধিমানের কাজ।লোভী মানুষ কখনো প্রকৃত অর্থে কারোর বন্ধু হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না, সম্মান দিতে পারে না। তাদের কাছে সম্পর্কের চেয়ে স্বার্থ বড়, অনুভূতির চেয়ে লাভের হিসাব বেশি গুরুত্বপূর্ণ।যেখানে বেশি সুবিধা, সেখানেই তারা আপন হয়ে ওঠে। তাই এমন মানুষের কাছ থেকে আন্তরিকতা আশা না করে, নিজের আত্মসম্মানকে মূল্য দেওয়াই শ্রেয়।আর যদি কেউ আপনাকে অবহেলা করে, আপনার উপস্থিতি দেখেও না দেখার ভান করে,অসম্মান করে, অবহেলা করে তাহলে তার জন্য নিজের মনকে ভেঙে পড়তে দেবেন না। ধৈর্য ধরুন, নিজের লক্ষ্য ও মূল্যবোধ আঁকড়ে ধরে এগিয়ে চলুন। কারণ সময় কখনো কারও জন্য থেমে থাকে না। আজ যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি, একদিন সময়ই তাকে বুঝিয়ে দেবে আপনি তার জন্য কতটা মূল্যবান ছিলেন।মনে রাখবেন, জীবনে হারিয়ে যায় না কোনো ভালো কাজ, বৃথা যায় না কোনো ধৈর্য, আর সময় কখনো অন্যায়ের কাছে চিরকাল মাথা নত করে না। নিজের সততা, আত্মসম্মান ও মানবিকতা ধরে রাখুন। কারণ শেষ পর্যন্ত মানুষের পরিচয় তার কথায় নয়, তার চরিত্র ও কর্মেই প্রকাশ পায়।

আয়েশা আক্তার
সাংবাদিক
কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর