1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লায় মহাসড়কে যানজট নিরসন ট্রাফিকের ভূমিকায় কুমিল্লা জেলা রোভার স্কাউট সদস্যরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কুমিল্লায় মহাসড়কে যানজট নিরসন ট্রাফিকের ভূমিকায় কুমিল্লা জেলা রোভার স্কাউট সদস্যরা

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ স্কাউটস সর্বদাই দেশের প্রয়োজনে সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা ঈদ উল আযহা উপলক্ষে কুমিল্লা মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। রোভার স্কাউটসদের ট্রাফিকিং বিষয়ে কার্যক্রম পরিদর্শন শেষে বক্তব্য রাখে, কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের, কুমিল্লা জেলা রোভারের সম্পাদকও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এসময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মো. বাবুল শরিফ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাকিব বিন মোস্তফা। কুমিল্লা শহরের যানজট নিরসন ও সড়কে গাড়ি চলাচলের নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করেছে স্কাউট সদস্যরা। মহাসড়ক কুমিল্লা জেলার যানজট নিরসনে আটটি স্পটে আগামী তিন দিন দায়িত্ব পালন করবে। এতে অংশগ্রহন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কালেক্টরেকট স্কুল ও কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, সোনার বাংলা কলেজ, কুমিল্লা ক্যান্টমেন্ট কলেজ, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট,
কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আব্দুল গণি মুক্ত স্কাউট গ্রুপসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক রোভার ও গালর্স ইন রোভার ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর