1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠ (মাজার শরীফ) সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী, নজরুলিয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীরজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, হাফেজ মুফতি ইউসুফ রেজা, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, কারী মাওলানা বশির আহমদ ফারুকী ও হাফেজ মো. ইকরাম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জামশেদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, খাদেম মো. আলী মিয়া, মো. আবুল হোসেন বাচ্চু, শহিদুল ইসলাম, আবুল খায়ের আর্মি, আয়েত আলী, মো. লিটন রেজা মেম্বার, প্রভাষক মাহবুব আলম, রেজাউল করিম, খলিলুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন, মহসিন আলম, হুমায়ুন কবির, মো. হোসেনসহ স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।মাহফিল উপলক্ষে কোরআনখানি, খতমে গাউছিয়া শরীফ পাঠ, মাজার জিয়ারত, ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে মাহফিল কমিটির পক্ষ থেকে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উপস্থিত সকল মুসল্লি ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর