1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক।।
গতকাল কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন ০৪ নং আমড়াতলী ইউনিযনের মনিপুর (পূর্বপাড়া) গ্রামের ইঞ্জিনিয়ার পলাশ এর একতলা বাড়ির পেছন থেকে ৩৩ কেজি গাঁজা সহ মাদক কারবারি সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন এর মনিপুর গ্রামের ছলিমের ছেলে মাইন উদ্দিন খাঁন(৩৩) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের বুলবুলের ছেলে মোঃ কাঞ্চন শাহা(৩২), কে আটক করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, উল্লেখিত গাঁজা পলাত আসামী মনিপুর গ্রামের মনু মিয়ার ছেলে নাঈম(২৮), মোঃ বাবুল(২২) সীমান্তবর্তী এলাকা হইতে মাদক ক্রয় করে আটক আসামীদের মাধ্যমে বহণ করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং উক্ত গাঁজা আটক আসামীদ্বয় পাহারা দেয়। পরবর্তীতে উক্ত গাঁজা পলাতক আসামীগন আটক আসামীদের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আটক মাইন উদ্দিনের বিরুদ্ধে পূর্বে ৩ টি মামলা রয়েছে।বিষয় টি নিশ্চিত করে ছত্রখিল ফাঁড়ি পুলিশের আইসি শরীফ ইবনে আলম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি কে ৩৩ কেজি গাজাসহ আটক করা হয়েছে।আটক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর