1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা সদর দক্ষিণে ২৪০জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে৷

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে ২৪০জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে৷

স্টাফ রিপোর্টার।।
শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা পরিষদে মাল্টিপারপাস হল রুম এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেন শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান বলেন, সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের ৮টি কৃষক গ্রুপে ২৪০জন কৃষক বিনামূল্যে আধুনিক কৃষিযন্ত্র পাচ্ছেন। যার মধ্যে রিপার, ভূট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও ক্যানভাস হোস পাইপ রয়েছে।প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী বলেন, সদর দক্ষিণ কৃষিপ্রধান অঞ্চল। এখন ধান কাটার মৌসুম চলতেছে। টাকা দিয়েও কাজের লোক পাওয়া মুশকিল। আজ যে মিশিনগুলো বিনামূল্যে পাবেন। খুব দামি ও গুরত্বপূর্ণ যন্ত্র। নষ্ট করবেন না। সবাই মিলেমিশে ব্যবহার করবেন। চাইলে ভাড়া দিয়েও অর্থ লাভ করতে পারবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন।কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের এর আওতায় সদর দক্ষিণ উপজেলায় কৃষক গ্রুপের মাঝে মিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর