1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।। 
কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলায় ইয়াবাসহ আটক এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোমতী নদীর বেড়িবাঁধে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ মাসুম আলম। তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাসুম আলমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেন।পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর