1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লায় হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুঠ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লায় হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুঠ

মোঃ ইয়াছিন মিয়া।।

​কুমিল্লা কুমিল্লা নগরীর লাকসাম রোডে অবস্থিত রোবাস্ট লাইফ হাসপাতালে এক বৃদ্ধাকে কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুঠ করার অভিযোগ উঠেছে। গত ৩ মে (রবিবার) দুপুরে হাসপাতালের ভেতরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারী মোসাঃ নাছিমা বেগম। তিনি কোতোয়ালি মডেল থানার চম্পক নগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ১২টার সময় নাছিমা বেগম চিকিৎসার জন্য রোবাস্ট লাইফ হাসপাতালে যান। হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ির কর্নারে অবস্থানকালে দুই পুরুষ ও এক নারী তাকে ঘিরে ধরে এবং চিকিৎসার বিষয়ে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা কৌশলে তাকে কোনো একটি চেতনানাশক দ্রব্য শুকিয়ে দেয়। এতে তিনি অর্ধ-অচেতন হয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্তরা তার সাথে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে চিকিৎসার জন্য রাখা নগদ ২৫ হাজার টাকা, প্রয়োজনীয় ঔষধ ও কাগজপত্র ছিল। এ ছাড়া তারা নাছিমা বেগমের গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কান থেকে ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল খুলে নিয়ে যায়। ​ভুক্তভোগী নাছিমা বেগম জানান, তিনি একজন বৃদ্ধ ও অসহায় নারী। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। পরিকল্পিতভাবে তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতেই এই চক্রটি তাকে টার্গেট করেছে। কিছুটা সুস্থ হওয়ার পর পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে তিনি থানায় অভিযোগ করেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর