1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

চান্দিনার ঘুরগার বিল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

চান্দিনার ঘুরগার বিল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলার সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী ঘুরগার বিল সড়কের নির্মাণকাজ চলমান থাকলেও কাজের মান নিয়ে উঠেছে নানা অভিযোগ।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি, দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোদ্ধারা।পরিদর্শন শেষে এনসিপির নেতা আবুল কাশেম অভি সাংবাদিকদের জানান, ঘুরগার বিল সড়কের ছোট ব্রিজের পরবর্তী মোহনপুর অংশে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, “ছোট ব্রিজের পর অর্থাৎ মোহনপুর অংশে খুবই বাজে মানের ইট ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে সাধারণ মানুষ ঠিকাদারকে প্রশ্ন করলে ঠিকাদার ও সাব-ঠিকাদার নাকি জানিয়েছেন, চান্দিনায় ভালো মানের ইট পাওয়া যাচ্ছে না, তাই এসব ইট ব্যবহার করা হচ্ছে।”তিনি আরও অভিযোগ করেন, রাস্তার ওই অংশে নির্মাণসামগ্রীর মান এতটাই নিম্ন যে ছোটখাটো অটোরিকশা চলাচলেই ইট-সুড়কি ভেঙে যাচ্ছে। কোনো ভারী যানবাহন বা রোলার চলাচলের আগেই রাস্তার ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে মোহনপুর অংশের কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কে নিম্নমানের কাজ হলে ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়বে।এ বিষয়ে এনসিপির নেতা আবুল কাশেম অভি সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এটি জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক। তাই এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না।”এলাকাবাসীও চান্দিনা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর