1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ ;অতঃপর ১০ দিন পার হয়ে গেল কোন সন্ধান মিলছে না স্কুল পড়ুয়া ছাত্র!

লালমাই প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী
মোন্তাকিম হোসেন সাইফ কে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোন্তাকিম হোসেন সাইফ (১৫)। সে উপজেলার মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের স্কুলের নবম শ্রেণীর ছাত্র। মোন্তাকিম হোসেন সাইফ কে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ শিক্ষার্থীর নাম মোন্তাকিম হোসেন সাইফ (১৫)। সে উপজেলার মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সাইফের বাবা মোজাহের হোসেন জানান, ছেলেকে খুঁজে পেতে আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। এদিকে, নিখোঁজের বিষয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তার পিতা। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সাইফকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।স্থানীয়রা জানান, দ্রুত সাইফকে খুঁজে বের করতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।যদি কোনো সহৃদয় ব্যক্তি সাইফের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর