1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন।

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় ও রেল ওভারপাস সম্প্রসারণ পদুয়ার বাজারের ব্যারিকেড অপসারণের দাবীতে কুমিল্লা বাঁচাও মঞ্চের মানববন্ধন :কুমিল্লার পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লিবিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে ব্যারিকেড (গতিরোধক) অপসারণের দাবীতে তথা গতকাল রেল বাস সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহতের প্রতিবাদে আজ কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে পল্লী বিদ্যুৎ সংলগ্ন পদুয়ার বাজারের ইউটার্ণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়।মঙ্গলবার বিকেল ৪ টায় পদুয়ারবাজার বিশ্বরোডে মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চ ও জেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করে।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জাতীয় এ মহাসড়কের কুমিল্লা অংশে ১০৫ কিলোমিটারে ত্রুটিপূর্ণ সড়কে লক্ষাধিক লোক আহত নিহত হয়েছে, জাতীয় অর্থনীতি লাইফলাইন খ্যাত এ সড়কের প্রভাবে অর্থনৈতিক জাতীয় প্রবৃদ্ধি অর্জনেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান,ফলে এ সড়কের ত্রুটিপূরণ ব্যবস্থায় জনগণের মরণফাদ অপসারণের লক্ষ্যে কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো নাসির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো আব্দুল মোতালেব মজুমদার,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন,যুগ্ম আহবায়ক মো মোশাররফ হোসেন স্বপন,জামাল উদ্দিন চৌধুরী ,কুমিল্লা দক্ষিণের বাঁচাও মঞ্চের আহবায়ক ইন্জিনিয়ারি আক্তারুজ্জামান রিপন,কুমিল্লা আদশ সদর উপজেলা কুমি,সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের আহবায়ক মোতাহের হোসেন মজুমদার, সদস্য সচিব শাহজালাল সওদাগর,মহানগরের ২১ নং ওয়ার্ডের সদস্য সচিব মো মাহবুবুর রহমান ৪ নং ওয়ার্ডের সদস্য সচিব মো রফিকুল ইসলাম বালন সহ প্রমুখ। বক্তারা জননেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অবিলম্বে রেলওভার পাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, পদুয়ার বাজারের সড়কের ব্যারিকেড অপসারণ ও নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের নিকট দাবী জানান। পাশাপাশি গত ২২ মাচের রেল দূঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর