1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ

হালিম সৈকত, কুমিল্লা।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের মাননিক প্লাটফর্ম বন্ধু মহল। তাদের এই উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় কুমিল্লা জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর মসজিদ সংলগ্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি,নুডুলস, দুধ, আলু, পেয়াজ ও মুরগি সহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই শতাধিক পরিবারের মাঝে পঞ্চম বারের মতো
বন্ধু মহলের সবাই মিলে নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের উপহার তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সবাই যেন ঈদের আনন্দে শামিল হতে পারে- এই চিন্তা থেকেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করবে। তারা বন্ধু মহলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর