1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি

লাকসাম প্রতিনিধ।।
কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, সমতা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী এম্বাসেডর নাজনীন আক্তার নিপা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পিএফজি লাকসাম ইউনিটের সাবেক এম্বাসেডর নুরে আলম মানিক, তাহমিনা মাহবুব শিউলি, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রুপা, রোখসানারা আক্তার এবং রেলওয়ে স্কাউট লিডার মাহবুব রাব্বানী দীদারসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর