1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন

গোমতী নদীর পাড়ে প্রায় ২০০ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ইফতার করলেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

গোমতী নদীর পাড়ে প্রায় ২০০ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ইফতার করলেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় গোমতী নদীর পাড়ে খোলা আকাশের নিচে প্রায় ২০০ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ইফতার করেছেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন।বৃহস্পতিবার আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে কোরআনের হাফেজ, এতিম শিশু ও বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ATN News–এর কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা শারমিন আহমেদ চৈতি, Independent Television–এর কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু এবং Channel 24–এর কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান।ইফতার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ মানবিক কর্মী ফয়সাল খান, রাসেল, কাজী ইসহাক, ইমন, তুষার, সোহেল, আকাশ, পলাশ ও অয়ন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর