1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত!

চান্দিনা প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নে ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের হাতে পৌঁছানো চালের বস্তা খুলে দেখা যায়, চালগুলো পঁচে গেছে এবং পোকায় জর্জরিত। গত সপ্তাহে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে বাতাঘাসী ইউনিয়নের ১শ জন কার্ডধারীর জন্য ৩ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুর রহমান সেই চাল বিতরণ করেন। কিন্তু অন্তত ১৬ জন সুবিধাভোগী বাড়িতে গিয়ে চাল খুলে দেখেন, পুরো চাল পঁচা ও পোকার আক্রমণে অখাদ্য হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ইউনিয়ন অফিসে চাল ফেরত নিয়ে আসেন। চেয়ারম্যান সাদেকুর রহমান জানান, “আমি নিজে বস্তা খুলে দেখি চালগুলো কালচে হলুদ হয়ে গেছে এবং পোকার ভিড়ে ভরা। সঙ্গে সঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তাদের জানাই।” ইউনিয়ন পরিষদের সদস্যরা অভিযোগ করেন, খাদ্যগুদামে নষ্ট চাল থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অসাধু ব্যক্তিদের যোগসাজশে এমন ঘটনা ঘটতে পারে। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাইমুল করিম টিটু দাবি করেন, “৭নং গুদামের ছাদ চুইয়ে পানি পড়ে কয়েকটি বস্তা নষ্ট হয়েছিল। শ্রমিকরা খেয়াল করেনি।” তবে সরেজমিনে দেখা যায়, সেই অংশে কোনো চালের বস্তা নেই এবং দীর্ঘ ছয় মাসে বৃষ্টি হয়নি। স্থানীয়রা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর