1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
সোমবার (২ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুড়িচং থানা পুলিশের একটি দল বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।এ সময় জাহাঙ্গীর স্টোর নামক দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাঈম (২৯) বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের জামাল হোসেন ভূঁইয়ার ছেলে।একই সড়কে পৃথক আরেকটি অভিযানে হাজী স্যানেটারি অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে সন্দেহভাজন আরেক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. দীপু (২৪) বারেশ্বর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। ওসি লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”আটক দুই কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুমিল্লা আদালত মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর