1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

হালিম সৈকত,কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নূরনবী সরকারের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০ টায় নূরনবী সরকারের কাচারী বাজারস্থ বাড়িতে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। দুঃখিয়ারকান্দি, নয়াকান্দি, সোনাকান্দা,ভাটিবন্দ, বালুয়াকান্দি, তাড়িয়াকান্দি, তুলাকান্দি, আসমানিয়া বাজার, দক্ষিণ নারান্দিয়া ও নারায়নপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ জন সাধারণ জনগণের মাঝে নগদ ৫০০ টাকা ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন, নূরনবী সরকারের আপন চাচা জামাল সরকার, দক্ষিণ নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ ওবায়দুল হক প্রমূখ।আরও উপস্থিত ছিলেন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন মুন্সি, নূরনবী সরকারের আপন জেঠা, মোহাম্মদ আবুল কালাম সরকার, নূরনবী সরকারের খালু মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শহিদ ভান্ডারী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, আক্তার হোসেন, ইউনূস সরকার, ইব্রাহিম খলিল, মহিন উদ্দিন ও ক্রিকেটার রাসেল প্রমূখ। এসময় বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসি নূরনবী সরকার প্রতি বছরের ন্যায় এই বছরও সাধারণ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকলেই নূরনবী সরকারের পরিবার ও তার প্রয়াত বাবা মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। এসময় উপকারভোগীদের অনেকেই নূরনবী সরকারের জন্য হাত তুলে দোয়া করেন। তারা বলেন, তিনি প্রতি বছরই আমাদেরকে সহযোগিতা করেন। কোন বছর গরুর গোশত, কোন বছর চাউলের বস্তা, কোন বছর ঈদ সামগ্রী এবং এই বছর ইফতার সামগ্রী ও নগদ টাকা দিলেন। আল্লাহ তাআলা নূরনবী সরকারের মঙ্গল করুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর