1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
গৃহায়ন ও গণপূর্ত খাতে যেন কোনো দুর্নীতি ও অপব্যয় না হয় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দুপুরে তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়ায় উপজেলার দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।’ নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুণরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন অপব্যয় না হয়।’জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভ করেন। নির্বাচিত হওয়ার পর আজ নিজ এলাকায় গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর