1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা বুড়িচং থানাধীন এলাকায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা বুড়িচং থানাধীন এলাকায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত। 

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লা বুড়িচং থানাধীন এলাকায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত।এসময় উক্ত সভায় উপস্থিতি থেকে  বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেছেন, তিনি যতদিন এই থানায় দায়িত্বে থাকবেন, ততদিন সিএনজি, অটোরিকশাসহ কোনো পরিবহন থেকে জিপির নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওসি লুৎফুর রহমান বলেন, অন্যায়কারীর কোনো স্থান আমার কাছে নেই। বুড়িচং উপজেলার মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কঠোর অবস্থানে থাকব। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদক নির্মূল করতে হলে নিজ ঘর থেকেই প্রতিবাদ শুরু করতে হবে এবং সন্ধ্যার পর ছেলে-মেয়েরা ঘরের বাইরে যেনো না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি এলাকায় দিনব্যাপী সেমিনারের আয়োজন করা প্রয়োজন।কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভার আয়োজক উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর