1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা সহ সারা বাংলাদেশে নির্বাচনী  পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা সহ সারা বাংলাদেশে নির্বাচনী  পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য;

কুমিল্লায় পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: এডিএম জাফর সাদিক চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা

স্টাফ রিপোর্টার।।

আগামীকাল ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভোটের আগের দিন পর্যন্ত কুমিল্লায় কর্মরত বহু সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ কার্ড সংগ্রহ করতে গিয়ে চরম হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।জনা গেছে, কুমিল্লার মূলধারার অনেক সিনিয়র সাংবাদিক এখনও পর্যবেক্ষণ কার্ড পাননি। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।সংবাদকর্মীদের জন্য বরাদ্দ নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, জেলাজুড়ে মোট ৮৩৩ জনকে পর্যবেক্ষণ কার্ড প্রদান করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে যাদের কার্ড পেতে দেখা গেছে, তাদের অনেককেই স্থানীয় সাংবাদিক মহল চেনেন না বলে দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, অনিবন্ধিত ও শুধুমাত্র ফেসবুক পেজভিত্তিক কিছু ব্যক্তিও কার্ড পেয়েছেন।স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর ক্ষেত্রেও কার্ড বিতরণে অসামঞ্জস্য দেখা গেছে কোনো পত্রিকায় চারজন, কোথাও তিনজন, আবার কোথাও মাত্র একজন সংবাদকর্মীকে কার্ড দেওয়া হয়েছে। এমন বৈষম্যের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কিছু রাজনৈতিক নেতাকর্মীকেও পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাফর সাদিক চৌধুরীর কাছে সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে অনুরোধ জানালেও কার্ড বিতরণে বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা সাংবাদিক ক্লাব এবং কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম।কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শহীদ উল্লাহ বলেন, নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে জেলা প্রশাসন চরম বৈষম্যমূলক আচরণ করেছে, যা নিন্দনীয়।কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী বলেন, প্রকৃত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, অযোগ্য ব্যক্তিদের কার্ড প্রদান করা হয়েছে এবং প্রকৃত সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে।কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান বলেন, প্রকৃত সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন হীন আচরণের তীব্র নিন্দা জানাই।কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি এমন আচরণ করে থাকেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, প্রকৃত সাংবাদিকদেরই নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাফর সাদিক চৌধুরীকে একাদিকবার কল দিয়েও তাকে পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর