1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি

বিশেষ প্রতিবেদক।। 

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।গতকাল (০৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ে সংগঠনের এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আরটিভির গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন সহ-সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন ও মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল সহ-সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া এখন টিভির মাসুদ আলম অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর