1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত!

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত!

নিজস্ব প্রতিবেদক।। 
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।
শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কে এ তথ্য জানান।পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকাপ আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার। কিন্তু মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার ওই বিশাল চালান ওই দুই পুলিশ আটক করেও ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করে আমরা এর প্রাথমিক সত্যতা পাই। পরে আজ (শুক্রবার) এ নিয়ে রিপোর্ট জমা দেই। এরপরই অভিযুক্ত দুই পুলিশকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত এস আই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর