1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক

ব্রাহ্মণপাড়ায় প্রতিনিধি,কুমিল্লা।। 

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে বডিফিটিং গাঁজা পাচারকালে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশনের পূর্ব পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দুইজন মহিলা আশাবাড়ী থেকে পায়ে হেটে যাবার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ তাদের সন্দেহজনকভাবে আটক করলে নারী পুলিশ সদস্যের মাধ্যমে উভয়ের দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় তিন কেজি করে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লক্ষীপুর গ্রামের মো. সুমনের স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকার রফিক ভূইঁয়ার মেয়ে মোসাঃ লাবনী আক্তার প্রকাশ মীম (২৫)। সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সত্যতা নিশ্চিত করেছেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর