1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

হাতে হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লার শিশুশিক্ষার্থীরা!

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

হাতে হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লার শিশুশিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশের মতো কুমিল্লায়ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার ১৭ উপজেলার চার হাজার ২০৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করায় এদিন কোথাও বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে আয়োজন না থাকলেও শিক্ষার্থীদের নতুন বই ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। সরেজমিন নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীতেও শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের গেটে ভিড় জমিয়েছেন। শৃঙ্খলার জন্য শুধু ভেতরে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়। তাদের ক্লাসে বসিয়ে পর্যায়ক্রমে বই হাতে তুলে দেওয়া হয়। বই পেয়ে শিক্ষার্থীদের ঘ্রাণ নিতে দেখা যায়।
কেউ কেউ বইয়ের গায়ের ডিজাইনে হাত বুলিয়ে দেখছে। তাদের চোখেমুখে খুশির ঝিলিক।
কাব্য, অভয়া দত্ত ও রাইসা জানায়, নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে তারা খুব খুশি। নতুন বই পড়তে তাদের ভালো লাগে। তারা বইয়ের যত্ন করবে বলেও জানায়।
প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থী প্রায় এক হাজার। জাতীয় শোকের কারণে আমরা কোনো আয়োজন করিনি। তবে শিক্ষার্থীদের ক্লাসে বসিয়ে বই বিতরণ করেছি। শিক্ষার্থীরা নতুন বইয়ের জন্য সকালে অভিভাবকদের নিয়ে স্কুলে হাজির হয়েছে।
বই পেয়ে তারা অনেক খুশি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, কুমিল্লা জেলার চার হাজার ২০৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩১ লাখ বই বিতরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করায় এদিন কোথাও বই উৎসবের আয়োজন করা হয়নি। আমরা শুধু বিভিন্ন স্কুলে গিয়ে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর