1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির,বুড়িচং প্রতিনিধি।। 

হযরত শাহ সুফি সৈয়দ আহসান উল্লাহ মিয়াজী(রহ:), ওস্তাজুল উলামা, শায়খুল হাদিস, মুফতি সৈয়দ মহাব্বত আলী আমেরি (রহ:) ও মাওলানা সৈয়দ আবুল হাছান আমিরী রেজভী (বেদন হুজুর) রহমাতুল্লাহ এর স্মরণে এবং মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী কাদরী ও পীরজাদা মুফতি মোহাম্মদ নাঈমুল আমিন রেজভী আন নাজিরী সাহেবের শুভ আগমন উপলক্ষে ৫০ তম বার্ষিক ঈমানী নূরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ ডিসেম্বর, শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া রেজভীয়া আমিরীয়া দরগাহ শরীফ (মাওঃ বেদন হুজুরের বাড়ী) প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন,পীরে তরিকত,আওলাদে অলি মাওঃ মোঃ অলি উল্লাহ ফয়েজী সাহেব।মাহফিলে প্রধান বক্তা ছিলেন, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মুফতি মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন,মোজাহিদে আহলে সুন্নাত মুফতি মাওলানা জোবায়ের আহমেদ ফাতেহী,টানমান্দাইল দরবার শরীফ, মুফতি মাওলানা ইব্রাহীম খলিল রেজভী আন নাজেরী, বরুড়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখা। হাফেজ ঈদুল আজহা (সবুজ হুজুর) ও সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সুন্নি আল কাদরী ও মোঃ জামাল হোসেন রেজভী, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন সুন্নি আল কাদরী, মাওঃ মোঃ আইয়ুব রেজা কাদরী, সিলেট, মাওঃ মোঃ সফিকুল ইসলাম ও মাওঃ মোঃ খায়রুল বাশার সুন্নি আল কাদরী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। উক্ত মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পীরজাদা মাওঃ সৈয়দ মোবারক হোসাইন আল কাদরী, রেজভীয়া আমিরীয়া দরগাহ শরীফ, ব্রাহ্মণপাড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর