1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কাউকে ফোন দেইনি। কাউকে ভয় দেখাইনি। আমরা কেন ভয় দেখাবো। ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা-৪ আসনের দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা প্রতিযোগিতা করব। কোন প্রতিহিংসার রাজনীতি করবো না। আমাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে। আপনারা যার যার ভোট সে সে দিবেন। মারামারি করবেন না। যারা মারামারি করে তাদের কাজই হলো মারামারি করে তাদের দলকে উপস্থাপন করা।অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। মনে রাখবেন যারা ভয় দেখায় ‌তাদের গদি লইড়া যাইতেছে। এই কারণেই তারা ফোন দিয়ে ভয় দেখায়। আর ভয় মানুষ তখনই দেখায় যখন সে নিজেই ভয় পায়।চাঁদাবাজদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমাদের বিরোধিতা যারা করে তারা বুঝতে পেরেছে। তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা এগুলো আমরা বন্ধ করে দেব। এজন্যই তারা এখন আমাদের সাথে বিরুদ্ধাচরণ শুরু করেছে।হুমকি দাতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদেরকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে। আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট দেবিদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে। তারপর আমার আশেপাশের মানুষজন। বিএনপি ও জামাতের নেতারাও আমার জন্য ডাল হয়ে রাস্তায় দাঁড়াবে। দেবিদ্বারে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে, নেতাদের কথা বলতে পারব না।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন দেবিদ্বার থেকে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। গত কয়েকদিন ধরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে পথসভা ও গণসংযোগ করছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরাও প্রচার-প্রচারণা অংশগ্রহণ করছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর