1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

বুড়িচং-ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।। 

১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।উপজেলা প্রশাসনঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান।উপজেলা বিএনপি : কুমিল্লা -৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ হাজী মোঃ কবির হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী,ক্রীড়া ও সাংস্কৃতিক নিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ,উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া, জামাল হোসেন চৌধুরী, মনির হোসেন ভূইয়া, জামাল হোসেন, মনিরুল ইসলাম ভূইয়া, আব্দুর রহিম খান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, যোবায়ের আহমেদ, তানজিবুর রহমান শুভ প্রমূখ।উপজেলা মুক্তিযোদ্ধা : উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল ওহাব, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, মোজাম্মেল হক মনু, অবসর সুবেদার গাজী মোঃ সরু মিয়া মেম্বার, সুবেদার মোঃ মন্তাজ উদ্দিন, মোখলেছুর রহমান, সফিকুর রহমান পুলিশ, রাখাল রায় চৌধুরী, আনু মিয়া, আব্দুল মতিন, তারেক আহমেদ, জয়নাল আবেদীন, ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আবু ইসলাম, জামাল হোসেন, গিয়াস উদ্দিন, জি এম নজরুল ইসলাম ।
এরশাদ ডিগ্রী কলেজঃ বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে এনামুল হক, আবুল হাশেম, মিয়া মোহাম্মদ আনোয়ার মোর্শেদ, কামরুল হাসান নাসিম, এনামুল হক বাংলা, সুমন মিত্র, ফাতেমা আক্তার, নাফিজা সুলতানা, কামাল হোসেন, কলেজ অফিস প্রধান অমর কৃষ্ণ শীল, নজরুল ইসলাম, আবু কাউসার প্রমূখ।পীরযাত্রাপুর উচ্চ বিদ্যাঃ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি, সহকারী সিনিয়র শিক্ষক রুমা আক্তার বিএসসি, হুমায়ুন কবির, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর