1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ—হাজী ইয়াছিন

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ—হাজী ইয়াছিন

নিজস্ব প্রতিবেদক।।
দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা–০৬ আসনের উন্নয়ন–ভিশন জনগণের সামনে তুলে ধরতে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন হাজী ইয়াছিন।গণসংযোগকালে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, গত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও জুলুম–নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। জনগণের সুখে–দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতেও যত বাধাই আসুক না কেন আপনাদের পাশেই থাকবো, ইনশাল্লাহ।তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই এলাকার মানুষ আমাকে চাইলে দলও তাই চাইবে, আমাদের নেতৃত্বও জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবে। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে—কেবল একটু ধৈর্য ধরতে হবে।”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে হাজী ইয়াছিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করছি। আমি কুমিল্লাবাসীসহ দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাচ্ছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের পাশে দাঁড়াতে পারেন। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাইদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক কে. এম. শাহীনুর হোসাইন ও সদস্য সচিব মো. ইকরাম হোসেন তাজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম টুটুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর