1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, নারী জয়িতা ফরিদা ইয়াসমিন ও শারমিন আক্তার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই মো. রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান, পারোয়ারা আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুফতি আবু মুসা, সাবেক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহমেদ, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আলোচনা শেষে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর