1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

গোমতী নদীর দুই পাড়ে মাটির মহালুট, বাঁধ-সেতু-সড়ক চরম ঝুঁকিতে!

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গোমতী নদীর দুই পাড়ে মাটির মহালুট, বাঁধ-সেতু-সড়ক চরম ঝুঁকিতে!

গোমতী নদীর দুই তীরে চলছে অবৈধ মাটি কাটার উৎসব বাঁধ, সড়ক ও কৃষি হুমকির মুখে

আরমান হোসেন,নিজস্ব সাংবাদিক।। 

কুমিল্লার গোমতী নদীর দুই পাড়জুড়ে চলছে অবৈধ মাটি কাটার ভয়াবহ তাণ্ডব। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন শত শত ট্রাক নদীর বাঁধ ব্যবহার করে মাটি পরিবহন করছে। স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেশীত মৌসুম শুরু হতেই গোমতী চরে যেন মাটি কাটার উৎসব শুরু হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রায় ৩ হাজার হেক্টর ফসলি জমিতে বছরে দেড় হাজার কোটি টাকার কৃষিপণ্য উৎপাদন হলেও, এখন সেই জমি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায় সরবরাহের জন্য। এতে কৃষিব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, আগে এই জমিতে তারা সবজি চাষ করতেন। এখন অধিকাংশ জমিই কেটে নেওয়া হয়েছে। জমি না থাকায় চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।বিবির বাজার ও গোলাবাড়ি সীমান্ত থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৮৭টি পয়েন্ট থেকে প্রতিদিন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ ট্রাক মাটি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বুড়িচংয়ের এমরান ব্রিকসসহ জেলার বিভিন্ন বৈধ-অবৈধ ইটভাটায় এই মাটি সরবরাহ করা হচ্ছে।ভারী ট্রাক চলাচলে রাস্তাঘাট ভেঙে পড়ছে, ধুলাবালিতে শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, “অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং জড়িতদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে। গোমতী রক্ষায় প্রশাসনের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।জেলা প্রশাসনের তথ্যমতে, কুমিল্লা সদর, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকে করে বিক্রি করা হচ্ছে।স্থানীয়রা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কুমিল্লা নগরসহ চারটি উপজেলা রক্ষা পায় এই পরিবেশ ও কৃষি বিপর্যয় থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর