1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লার তিতাসে পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার তিতাসে পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক তৈরির সরঞ্জামসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।পুলিশ ও সেনাবাহিনীর সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।রবিবার ভোরে উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে যৌথবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন জানান, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর