1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

তারুণ্যের উৎসব কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

শাহাদাত কামাল শাকিল,কুমিল্লা মহানগর প্রতিনিতি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা “Change The Country, Change the World Festival of the Yourth-2025” শ্লোগান সামনে রেখে মরহুম সিহান সাইফুল ইসলাম জানু’র স্মৃতিতে ১ম কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে ক্লাবের বিজয়ী ছাত্র-ছাত্রীদের সাথে অতিথিবৃন্দ।

গত শুক্রবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা “Change The Country, Change the World Festival of the Yourth-2025” শ্লোগান সামনে রেখে মরহুম সিহান সাইফুল ইসলাম জানু’র স্মৃতিতে ১ম কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে ক্লাবের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদপত্র বিতরণ করেন জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মোঃ মামুন হুদা (হাজী মামুন) এবং এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সাইনিং সিতোরিউ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান রহমান (আবু)। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সাধারণ সম্পাদক গাজী মোঃ মামুন অভিনন্দন জানান। তিনি বলেন এ সাফল্য যেন অব্যাহত থাকে, কারাতে খেলার পাশাপাশি লেখাপড়া ও ভালোভাবে করতে হবে এবং ভবিষ্যতে কুমিল্লা তথা দেশের সুনাম অর্জন করতে হবে।প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু বলেন কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও ইংল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেনa

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর