1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া

ফজলুল হক জয়।। 

বিএনপির প্রকৃত আদর্শে বিশ্বাসী কর্মীদের পেছনে অপশক্তি কাজ করছে উল্লেখ করে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,এই দলের জন্য আমি নিজের সর্বোচ্চটি উজাড় করে দিতে প্রস্তুত।একটি স্বার্থন্বেষী মহল আমাকে এই এলাকার ভাড়াটে বানাতে চায়। তিনি বলেন,আমি হোমনার ভাড়াটিয়া নই, এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার। সেলিম ভূঁইয়া বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক বিশ্বাসের জায়গা থেকেই আমাকে গুরুত্বপূর্ণ একটি পদ দিয়েছেন।দৃঢ় প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন,যেহেতু এলাকার মানুষ আমাকে ভালবাসে আমাকে চায় সেহেতু তিনিই আমাকে নিয়ে সিদ্ধান্ত নিবেন আমাকে কোথায় রাখা যায়,এ বিষয়ে তিনিই আমার চেয়ে বেশি চিন্তা করেন।শনিবার ( ৮ নভেম্বর) কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া আরো বলেন,ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এ এলাকায় আর কোন গডফাদারকে আসতে দেয়া হবে না।দিবসটি উপলক্ষে সকালে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ সরকার। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা জাকির হাসান, আবদুল আজিজ খন্দকার, আবদুল লতিফ, মিজানুর রহমান, মো. শাহ আলম, আবদুল ওহাব, মো. হারুন অর রশিদ, মো. নুরুজ্জামান মিন্টু, সাইদুল হাসান শাহীন, শাহজাহান মোল্লা, রেজাউল করিম মামুন, মো. আবদুল গনি, শাহ আলম হিমেল, মো.সাইফুল ইসলাম রাজা, মো. আনোয়ার হোসেন, যুবদল নেতা মো. জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা, মনিরুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা মো. সেলিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা, নাহিদ আহমেদ, মহিলাদল নেতা শেফালী বেগমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর