1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের হাতে বোন খুন; রাগের বশে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের হাতে বোন খুন; রাগের বশে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা!

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। রাগের বশে নিজের ছোট বোনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে বড় বোন।শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু সামিয়া জাফরিন আরসি (৮) স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।ঘটনার পর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রথমদিকে শিশুটির মৃত্যুর কারণ রহস্যে ঘেরা ছিল। পরিবারের কেউই সঠিকভাবে কিছু বলতে পারছিল না। পরে পুলিশের সন্দেহ হলে তারা তদন্তে নামে এবং এক পর্যায়ে নিহত শিশুর বড় বোন সাদিয়া আফরিন আলভী (১৬)-কে জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদে আলভী নিজের অপরাধের দায় স্বীকার করে জানায়, রাগের বশে সে ছোট বোন সামিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর