1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা এক আসামি গ্রেফতার আদালতে স্বীকারোক্তি

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা এক আসামি গ্রেফতার আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা বুড়িচং উপজেলায় আলোচিত তুহিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তার আসামী শফিউল আলম মানিক (৪২), বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুর ছোট ভাই।রোববার ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ।পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উপজেলা শিক্ষার্থী তুহিন হত্যা মামলার অন্যতম আসামী শফিউল আলম মানিককে গ্রেফতারের পর রোববার আদালতে নেওয়া হয়।পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তুহিনকে হত্যার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় মানিক।আদালতে দেওয়া জবানবন্দিতে আসামী মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন । তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই বাছাই এবং আসামী মানিক এর জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান আছে।এদিকে ঘটনার মূল আসামি বাবু যেন দেশত্যাগ না করতে পারে সেজন্য স্থলবন্দর বিমানবন্দর সহ সব জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়।উল্লেখ্য, পূর্ব বিরোধীদের জোরে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর