1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলি’র কালিমন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আমতলি’র কালিমন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শসদরের আমতলি কালি মন্দিরের জায়গা দখলের অভিযোগ এনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় সাধারণ মানুষেরা।
শনিবার বিকেলে সচেতন এলাকাবাসি ও কালিবাড়ি পূজা কমিটির আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসসময় মন্দির কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান তারা।মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে স্থানীয় মানুষেরা এতে একাত্মতা প্রকাশ করলে মানববন্ধনটি দীর্ঘায়িত হয়। মানববন্ধন পথপ্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বক্সী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ্র খোকন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু,সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি যোগেশ সরকার, সাধারণ সম্পাদক ডাক্তার মধুসূদন রায়, বাদল চন্দ্র শীল, হারাধন চন্দ্র শীল, হৃদয় চন্দ্র শীল, সুরেশ চন্দ্র শীল, অর্জুন চন্দ্র শীল, আব্দুল মালেক, মোহাম্মদ আয়াত আলী, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অনেকে।হিন্দুধর্মালম্বী ও স্থানীয়রা বলছেন-বৃটিশ আমল থেকে স্থানীয়রাও জানেন এই জায়গা পুকুর কালিবাড়ি সম্পত্তি।তবে হঠাৎ করে দেশের পট পরিবর্তনের কালে পুকুরপাড়ে সড়কের পাশে ইটের প্রাচীর নির্মাণের জন্য ফিলার করছে ওই স্থানের পাশ্ববর্তীরা। তবে বিষয়টি প্রশাসনকে বলা হলেও প্রশাসন কর্ণপাত করেনি।মানববন্ধনে বক্তারা বলেন, আমতলী সর্বজনীন কালী মন্দিরের ভূমিটি বহু বছর ধরে হিন্দু সম্প্রদায় পূজার্চনার কাজে ব্যবহার করে আসছিল। কালীবাড়িটি আরএস, সিএস খতিয়ানে চূড়ান্তভাবে নথিভুক্ত রয়েছে। কিন্তু পাশ্ববর্তী নজরুল নামে এক ব্যাক্তি কালীবাড়ির জায়গা দখলে নিতে চাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর