1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

মক্তবে পড়তে গিয়ে কুমিল্লা জেলা লালমাই থানাধীন রসুলপুর দারুসসুন্নাহ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার (৪০) কর্তৃক ১৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গত ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ, সকাল ৭.৩০ মিনিটের সময় লালমাই থানার রসুলপুর, বাকুই উত্তর ইউনিয়নের সাদীয়া আক্তার নামের ৭তম শ্রেণিতে পড়ুয়া (১৩) বছর বয়সি এক শিশুকে ধর্ষণের করেছেন বলে জানা যায়। ছোট্ট শিশুটি স্কুলের পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও কোরআন শিক্ষার জন্য প্রতিদিন সকালে ঐ মাদ্রাসা ও এতিমখানার মক্তবের শিক্ষার্থীদের সাথে পড়তেন। গত ২৫ অক্টোবর সকাল বেলায় ঐ বাচ্চা মক্তবে পড়তে গেলে প্রথমে মক্তবের হুজুরকে পরিচালক আনোয়ার মেয়েটিতে তার অফিস কক্ষ পাঠাতে বলেন, পরে মেয়েটিকে পাঠালে মক্তবের শিক্ষকের সাথে বাচ্চা মেয়েটির খারাপ সম্পর্ক আছেন বলে মানুষিক ভাবে হেরেজমেন্ট করেন। পরে মক্তবে পাঠিয়ে ১৫ মিনিট পরে আবারও ডেকে নিয়ে কোরআনের পড়া নেবেন কথা বলে সূরা ইয়াসিন এর অর্ধেক পড়া নেওয়ার পর নানান ভাবে জ্বীন ভূতের কাল্পনিক গল্প শুনিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।পরবর্তী শিশুটি কারো কাছে কিছু বললে জ্বীন দিয়ে, পিতা, মাতা সহ শিশুটিকে জাদু টুনার মাধ্যমদ বাণ মেরে পাগল করে মেরে ফেলবেন বলাতে শিশুটি দু”দিন মানুষিক ভাবে অসুস্থ থাকেন। শনিবার শিশুটি ধর্ষণ হওয়ার পর আর মক্তব বা স্কুলে যাচ্ছিলেন না ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পরছিলেন, তখন শিশুটির মা জানতে চাইলে মেয়েটি সব বলেন। তখন শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিচার সালিশ করতে চাইলে উল্টো আনোয়ার ও আনোয়ারের পরিবার হুমকি দমক প্রদান করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বাড়িতে নিলে, পুলিশ এসে মেয়েটিকে ধর্ষণের আলামত হিসেবে পরনের কাপড় সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে জানতে লালমাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মেয়েটিকে পহেলা নভেম্বর তারিখ শনিবার সন্ধ্যায় থানায় দিয়ে আসলে রাতে থানায় রেখে সকালে হাসপাতালে ধর্ষণের মেডিক্যাল করানোর জন্য পাঠানো হবে বলে জানান।রসুলপুর দারুসসুন্নাহ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার কাতার প্রবাসী বলে জানা যায়। আনোয়ার নাটকীয় জ্বীন চালান ও কবিরাজি করেন বলে মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। ভণ্ড কবিরাজির আড়ালের চেহারাটি প্রকাশ হয়েছে স্থানীয় এলাকাবাসীর কাছে। শিশু ধর্ষণের মতন নেক্কার জনক কর্মকাণ্ড ঘটাতেও তার বিবেকে একটুও বাধা দেয়নি! ধর্ষক আনোয়ার কাতার প্রবাসী। ধর্ষক আনোয়াড় ৪০, পিতা- আব্দুল আজিজ, রসুলপুর, বাকুই উত্তর ইউনিয়ন, থানা- লালমাই। উক্ত বিষয় এলাকার স্থানীয়দের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, আনোয়ার কাতার প্রবাসী সে যে কোনো সময়ে কাতারে বলে যেতে পারেন। তাকে আটক করে আইনের আওতাধীন এনে শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর