1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের বিরোধে উত্তেজনা ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের বিরোধে উত্তেজনা ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মহিবুল্লাহ্ ভূঁইয়ার বরুড়া( কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নতলা গ্রামে দীর্ঘদিন ধরে জমি দখল বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। জমি দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার নয়নতলা বটতলী বাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুহুল আমিনের ছেলে গোলাম আজম (৩২) জানান, নয়নতলার জিনসার মৌজার ১৮৯ নম্বর সিএস খতিয়ানের আওতাধীন ২ একর ২০.৫ শতক জমি তাঁদের পরিবার ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছে। তাঁর দাদা-দাদি জমিটি এক হিন্দু পরিবারের কাছ থেকে ক্রয় করেছিলেন, যারা পরে ভারতে চলে যান। এই জায়গাগুলো নিয়ে আমাদের তিনটি খতিয়ানের মধ্যে দুইটির মামলা নিষ্পত্তি হয়ে আমাদের পক্ষে রায় পেয়েছি। একটি মামলা এখনো চলমান। মামলা গুলো ছিলো সে হিন্দু পরিবারের সাথে। তৃতীয় পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়া দলিল বানিয়ে জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে।তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার আনোয়ার (৫০), দেলোয়ার (৪৫), আবু তাহের (৩৮), মামুন (৩৫), বাবুল (৪৯) ও রফিক (৪৪) ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। বাধা দিলে তাঁর পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বৈঠক সালিশের মাধ্যমে মীমাংসা চেষ্টা করলে বিবাদীরা কোনো সমাধানে সম্মতনয়।৫ সেপ্টেম্বর স্থানীয়ভাবে বৈঠকে ডাকা হলেও তারা অনুপস্থিত থেকে বাদীপক্ষকে উল্টা হুমকি দেয়। অভিযোগের প্রেক্ষিতে বরুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।অন্যদিকে বিবাদীপক্ষের একজন, দেলোয়ার হোসেন দাবি করেন, তিনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তিনি বলেন, “আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং এর আগেও আদালতের রায় পেয়েছি। তবে তিনি আর কোনো মন্তব্য করতে চান নাএ বিষয়ে স্থানীয় গ্রাম সর্দার জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে হিন্দু পরিবারের সঙ্গে একটি পক্ষের মামলা হয়, পরে তা আপিলে অন্যপক্ষের পক্ষে যায়। প্রায় ২০ বছর আগে পরিবারটি কলকাতায় চলে গেলে জমিটি নিয়ে নতুন বিরোধের সৃষ্টি হয়।বরুড়া থানার এসআই সাজেদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। বিবাদীপক্ষ দাবি করে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তবে তারা কোনো মামলার কাগজপত্র দেখাতে রাজি হয়নি। স্থানীয় সমাধানে বসতেও তারা আগ্রহ দেখায়নি।এলাকাবাসীর মতে, জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আদালতের একাধিক রায় এবং সালিশ বৈঠক সত্ত্বেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ভুক্তভোগী পরিবার প্রশাসনের ন্যায় বিচার কামনা করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর