1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বহিষ্কার!

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বহিষ্কার!

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টার।।

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিসহ আপত্তিকর মন্তব্য করায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।অভিযুক্ত শিক্ষার্থীর নাম তোহফা গোফতার। তিনি এই কলেজের মানবিক বিভাগের (এইচএসসি) উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের শতাধিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলসহ অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। অভিযোগের সাথে তোহফা গোফরানের সর্বোচ্চ শাস্তির দাবিতে অধ্যক্ষের বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।শিক্ষার্থীদের অভিযোগ, তোহফা গোফরান দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মসহ মহানবী (সা.) নিয়ে অবমাননা করে আসছে, যা ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে চরম আঘাত করেছে।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী বলেন, তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কলেজ প্রশাসনকে করতে হবে।অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের থেকে একটি অভিযোগ পেয়েছি। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী তোহফা গোফরানকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর